যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো ১৭০ তম মহান নভেম্বর বিপ্লব দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম সদর কার্যালয়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় ১৭০ তম মহান নভেম্বর বিপ্লব দিবস । এই দিনে রাশিয়াতে সমাজতন্ত্র কায়েম হয় । বন্ধ হয় মানুষের দ্বারা মানুষকে শোষণ নিপীড়ন ও অত্যাচার । লেলিনের নেতৃত্বে রাশিয়াতে সেই সময়ে শুরু হয়েছিল মানুষের অধিকার আদায়ের এবং সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে বিশাল আন্দোলন । ফলস্বরূপ সেই সময় রাশিয়াতে কায়েম হয়েছিল সমাজতন্ত্র । এরপর থেকেই সিপিআইএম সারা দেশব্যাপী এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করতে শুরু করে । মঙ্গলবার সকালে সিপিআইএম সদর কার্যালয়ে আয়োজন করা হয় এক অনুষ্ঠান ও আলোচনা চক্রের । উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী । অন্যতম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ । এখানে আলোচনা করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মহা নভেম্বর বিপ্লব দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন ।

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...