মধুপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ধ্বংস ১ লক্ষ ২৩ হাজার গাঁজা গাছ

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বুধবার সকাল ৭টা ৫৫ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত মধুপুর থানার ওসির নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মধুপুর থানার পুলিশ কর্মী, মহিলা কনস্টেবল ও টিএসআর-এর জওয়ানরা অংশ নেন। মধুপুর থানার অন্তর্গত নাটু পল্লি, কমলাসাগর ও দেবীপুর গট ফার্ম এলাকার বিভিন্ন স্থানে অবৈধ গাঁজা চাষ চিহ্নিত করে তা ধ্বংস করা হয়।

অভিযান চলাকালীন প্রায় ১ লক্ষ ২৩ হাজার গাঁজা গাছ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ওইসব এলাকায় গোপনে গাঁজা চাষের অভিযোগ আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পরিকল্পিতভাবে এই বড়সড় অভিযান চালানো হয়।

পুলিশ প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে এবং অবৈধ মাদক চাষ ও পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযানে এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা গেল বলে মনে করছেন সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...