বেআইনি বেটিং অ্যাপে নাম জড়ানোয় সুরেশ রায়নাকে তলব ইডির

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার তাঁকে দিল্লির ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর। অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে ঘটনার তদন্তে নেমে একাধিক শহরে তল্লাশি চালাচ্ছে ইডি। তেমনই 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মামলায় আজ, বুধবার রায়নাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

কিন্তু প্রশ্ন, প্রাক্তন অলরাউন্ডার কীভাবে এই অ্যাপের সঙ্গে জড়িয়ে পড়লেন? সূত্রের খবর, এই অ্যাপের প্রচারের সঙ্গে নাকি জড়িত রায়নার নাম। আর সেই কারণেই তাঁকে জেরা করা হবে। জানা গিয়েছে, এই সংক্রান্ত আরও তথ্য পেতে গুগল এবং মেটার প্রতিনিধির সাহায্য নিতে চাইছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, জনসাধারণকে প্রলোভন দেখিয়ে বছরের পর বছর এই সমস্ত বেআইনি বেটিং অ্যাপগুলি বিভিন্ন নামে নিজেদের ব্যবসা বিস্তার করে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...