বৃষ্টির দাপটে সংক্ষিপ্ত ম্যাচে অস্ট্রেলিয়ার উজ্জ্বল জয়, ভারতের ব্যাটে হতাশা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃষ্টির দাপটে চারবার বন্ধ হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া দারুণ জয় তুলে নিলো ভারতের বিরুদ্ধে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো মিচেল মার্শের দল।

বৃষ্টির কারণে ম্যাচটি ২৬ ওভারে সীমাবদ্ধ করা হয়। প্রথমে ব্যাট করে ভারত ২৬ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১৩৬ রান। ডকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩১ রানের। সেই লক্ষ্য ২১.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ খেলেন অনবদ্য ইনিংস — ৫২ বলে ২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৪৬ রান। তাঁর সঙ্গে ম্যাট রেনশ’ থাকেন ২১ রানে অপরাজিত। এর আগে জশ ফিলিপ ৩৭ রানের কার্যকর ইনিংস খেলেন।

ট্রাভিস হেড ও ম্যাথিউ শর্ট করেন ৮ করে রান।

ভারতের হয়ে অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর নেন একটি করে উইকেট।

ভারতের ব্যাটারদের মধ্যে কেউই বড় ইনিংস গড়তে পারেননি — বৃষ্টিবিঘ্নে কাঁপল ব্যাটিং অর্ডার, আর সেটিই শেষ পর্যন্ত হারের কারণ হয়ে দাঁড়াল। পরবর্তী ম্যাচে সিরিজে ফিরতে মরিয়া হবে টিম ইন্ডিয়া।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...