ফের আগরতলা রেল স্টেশন থেকে ১১ জন বাংলাদেশী নাগরিক আটক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। অভিযোগ বিভিন্ন সীমান্ত এলাকা ডিঙ্গিয়ে অবৈধ ভাবে তারা ভারতে প্রবেশ করছে। তবে অধিকাংশই কাজের সন্ধানে ভারতে প্রবেশ করছে বলে অভিযোগ। মাঝে মধ্যে পুলিসের হাতে ধরাও পড়ছে বাংলাদেশী নাগরিকরা। ফের আগরতলা রেল স্টেশন থেকে ১১ জন বাংলাদেশী নাগরিক আটক।

সঙ্গে ধরা পড়ে তিন ভারতীয় দালালও। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান শনিবার বিকালে আগরতলা রেল স্টেশন থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ১১ জন বাংলাদেশী নাগরিক। ধৃত বাংলাদেশী নাগরিকরা হল মোহম্মদ রুবেল, কামরুল হাসান, মোহম্মদ সায়িম, কাসেম, মোহম্মদ আয়ুব আলি, সোহাগ মিয়া, কামাল উদ্দিন, মনোয়ারা বেগম, স্বপ্না খাতুন, জলি বেগম ও পারভিন বেগম।

তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে। তারা দুরপাল্লার ট্রেনে করে চেন্নাই ও আমেদাবাদ যাওয়ার জন্য রেল স্টেশনে আসে। তাদেরকে সহযোগিতা করার অভিযোগে আটক করা হয়েছে তিন জন ভারতীয় দালালকে। রবিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। বাংলাদেশী নাগরিকদের মধ্যে বেশিরভাগ খাগড়াছড়ি জেলা ও নারাইল জেলার।ক্রমাগত বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সীমান্তে বি এস এফের টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...