ফিলিপ কুমার রিয়াংকে হুমকি, বিধায়কেরা মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা জোরদারের দাবি

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-মথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে এমএলএ হোস্টেলে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ত্রিপুরা মথার বিধায়কেরা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাতের ঘটনা অনুযায়ী, একদল দুষ্কৃতকারী বিধায়ক আবাসে প্রবেশ করে ফিলিপ কুমার রিয়াংকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

বুধবার বিধায়কেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ করেন, বিধায়ক আবাসে যথেষ্ট নিরাপত্তা নেই এবং এর ফলে তাদের জীবনহানির আশঙ্কা বেড়েছে। তারা দাবি করেন, দ্রুত নিরাপত্তা জোরদার করা এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে।

বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, “এমএলএ হোস্টেলে কে ঢুকছে, কে বের হচ্ছে তা রেজিস্ট্রেশন করা হয় না। নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এধরনের হুমকি গণতান্ত্রিক পরিবেশে সরাসরি আঘাত।”

বিধায়ক ফিলিপ কুমার রিয়াং জানান, তিনি রাতে কোয়ার্টারের বাইরে ছিলেন। হঠাৎ একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী প্রবেশ করে তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে জানা যায়, তারা বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং-এর কোয়ার্টারে এসেছিল। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...