প্রতাপগড় ব্রিজ সংলগ্ন বিজেপি কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেফতার দেবাশিস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালীপুজোর দশমীর রাতে প্রতিমা বিসর্জনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই প্রতাপগড়ে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ইস্ট আগরতলা থানার পুলিশ দেবাশিস সাহা ওরফে কানাইকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপগড় ব্রিজ সংলগ্ন বিজেপি কার্যালয়ে একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয় এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। পাশাপাশি কার্যালয়ের বাইরে পার্ক করা একাধিক মোটরবাইকও ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল পুলিশ বাহিনী। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তী তদন্তে দেবাশিস সাহার জড়িত থাকার তথ্য সামনে আসায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...