পূজার প্রাক মুহূর্তে শহরে ক্রমাগত চুরির ঘটনা বেড়েই চলেছে পুলিশি ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন?

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূজার প্রাক মুহূর্তে রাজধানীতে চুরির ঘটনা বেড়ে চলেছে। ফের চোরের হানা। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। ঘটনাটি ঘটে রবিবার রাতে রাজধানীর জয়নগর মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায়। রাজধানীর মহাবীর ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা কমল কান্তি ভৌমিকের বাড়িতে চুরির ঘটনা সংগঠিত করে। কমলকান্তি ভৌমিকের ভাই জানান কমলকান্তি ভৌমিকের ছেলে শিলচরে চাকরি করেন।

কমলকান্তি ভৌমিক ১০ থেকে ১২ দিন আগে ছেলের কাছে গিয়েছেন। ফলে বাড়িতে কেউ নেই। সোমবার কমলকান্তি ভৌমিকের পাশের বাড়ির গৃহপরিচারিকা লক্ষ্য করে কমলকান্তি ভৌমিকের ঘরের জানাল খোলা দরজা ভাঙ্গা। সাথে সাথে ঘটনার বিষয়ে এলাকার লোকজনদের জানায়। তিনি আরও জানান ঘরের দুইটি দরজা ভাঙ্গা। ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

তবে চোরের দল ঘর থেকে কি কি নিয়ে গেছে তা তিনি বলতে পারেন নি। অভিযোগ কিছুদিন আগেও এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা এই চোর চক্র হয়তো এই ঘটনার সঙ্গে যুক্ত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মামলা নিয়ে লোক দেখানো তদন্তে নেমেছে। শহরে ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলায় পুলিশি ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...