পুলিশ ও বি এস এফের অভিযানে আটক এক বাংলাদেশী মানব পাচারকারী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা সরকারি রেল পুলিশ ও বি এস এফের অভিযানে আটক এক বাংলাদেশী মানব পাচারকারী। ধৃত বাংলাদেশী মানব পাচারকারীর নাম রুহুল আমিন। বুধবার গভীর রাতে সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর সীমান্তের ১০ নং গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত রুহুল আমিন বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের ভারতে পাচার করার সাথে যুক্ত।

তার বিরুদ্ধে জিআরপি থানায় মামলা রয়েছে।আগরতলা জিআরপি থানার পুলিশ জানতে পারে রুহুল আমিন বুধবার রাতে বাংলাদেশী নাগরিকদের ভারতে পাচার করতে পারে। সেই সংবাদের উপর ভিত্তি করে আগরতলা জিআরপি থানার পুলিশ ও সোনামুড়া থানার পুলিশ ইউএনসি নগর সীমান্তের ১০ নং গেইটের পাশে ওত পেতে বসে।

গভীর রাতে রুহুল আমিন ভারতে আসার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রুহুল আমিনকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদ চালালে বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

AD

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...