পুজোর আগে রাজ্যের মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজধানীর দুই মহিলা থানা পরিদর্শনে ঝর্ণা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুজোর আগে রাজ্যের মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজধানীর দুই মহিলা থানা পরিদর্শন করলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা । শ্রীমতি দেববর্মা পশ্চিম মহিলা থানার ওসি স্বস্তি দাসের সঙ্গে আইনশৃঙ্খলা জনিত বিষয়বস্তু নিয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন । পাশাপাশি পুজোর দিনগুলিতে মহিলাদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করেন । যাতে করে নির্বিঘ্নে শহরে প্রচুর আনন্দ উপভোগ করতে পারে মহিলারা । এছাড়াও মহিলাদের নিয়ে আইনি সচেতনতামূলক বিভিন্ন প্রচার কর্মসূচি সংঘটিত করার উপরও মহিলা কমিশনের চেয়ারপারসন পুলিশ আধিকারিকের সাথে কথা বলেন । পশ্চিম মহিলা থানার পর ঝর্ণা দেববর্মা ও কমিশনের দুই সদস্য পূর্ব মহিলা থানা পরিদর্শনে যায় । সেখানেও একই বিষয়বস্তু নিয়ে থানার ওসির সঙ্গে আলোচনা করেন । দুই থানার ওসি উৎসবের দিনগুলিতে মহিলারা নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারবে বলে নিশ্চিত করেন , পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টিও মহিলা পুলিশ সুষ্ঠুভাবে তদারকি করবে বলে জানান ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...