পাক ক্রিকেট দলে নিযুক্ত হল নতুন প্রধান নির্বাচক ইনজামাম উল হক

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের হাওয়া। দিন দু’য়েক আগেই পিসিবি ক্রিকেটারদের সঙ্গে নতুন সেন্ট্রাল চুক্তি করেছে। তাতে বেতন বেড়েছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। মুদ্রাস্ফীতির কারণে পাকিস্তানে বেসামাল অবস্থা। তারপরও ক্রিকেটারদের দাবি মেনে বেতন বাড়াল পিসিবি।এবার পাক ক্রিকেট দলে নিযুক্ত হল নতুন প্রধান নির্বাচক। যদিও তিনি এই দায়িত্বে নতুন নন। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক হবেন পিসিবির প্রধান নির্বাচক। আজ, ৭ অগস্ট সেই খবরেই সিলমোহর দিল পিসিবি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক এর আগে ২০১৬-২০১৯ সাল অবধি পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। ফের একবার ইনজির উপর আস্থা রাখল পিসিবি। আসন্ন এশিয়া কাপ এবং এ বছরের ওডিআই বিশ্বকাপের জন্য পাক ক্রিকেট দল বাছবেন ইনজামাম উল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...