নিগো বাণিজ্যের নিয়ে প্রকাশ্যেই শাসক দলের এক গোষ্ঠী সঙ্গে অন্য গোষ্ঠীর হামলা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৈলাসহরে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। ঠিকেদারী কাজ নিয়ে নিগো বাণিজ্যের জেরে প্রকাশ্যেই এক গোষ্ঠী সঙ্গে অন্য গোষ্ঠীর হামলা। ভাগবাটোয়ারা এবং কমিশনের জেরেই এই ঘটনা বলে খবর। ঠিকেদার আব্দুল মান্নানের বাড়িতে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতিদের হামলায় আহত হয় তিনজন। যারা আক্রমণ করেছে তারা শাসকদল আশ্রিত একটি গোষ্ঠীর সমর্থক বলে দাবি।

অন্যদিকে, ঠিকেদার আব্দুল মান্নানও শাসক দলের ছত্রছায়ায় রয়েছে। মঙ্গলবার সকালে কৈলাসহরের জনবহুল এলাকা হকার্সকণারে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। সেখানেই মান্নানের বাড়ি। ঠিকেদার মান্নানের বাড়িতে ঢুকে তাকে এবং তার ছেলেকে বেধরক মারধর করে দুষ্কৃতিকারীরা।

পাশের বাড়ির এক মহিলাও দুষ্কৃতিদের হাত থেকে রেহায় পাননি। বর্তমানে তারা তিনজনই ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুস্কৃতিকারীদের এই প্রাকাশ্যে হামলার জেরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিকেদারের শ্যালক জানান, বাড়ির ভেতরে থাকা শিশুরাও আতঙ্কে চিৎকার শুরু করে। তিনি প্রশ্ন তোলেন রাজ্যের আইনের শাসন কোথায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...