নাকা চেকিংয়ে ধরা পড়ল ১৫ লক্ষ টাকাসহ দুই ব্যক্তি, বাড়ি তল্লাশিতে উদ্ধার ৬০০ বোতল ইস্কাফ!

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-নিয়মিত নাকা চেকিং চলাকালীন বিশ্রামগঞ্জ থানার পুলিশ একটি গাড়ি থেকে নগদ ১৫ লক্ষ টাকা সহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটক দুইজনের নাম শান্তনু সাহা (সূত্রধর পাড়া, মেলাঘর) ও তার চালক শাহিন মিয়া (চণ্ডীঘর এলাকা, মেলাঘর)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ নগদ অর্থসহ তাদের আটক করার পর মেলাঘর থানায় খবর আসে যে অভিযুক্ত শাহিন মিয়ার বাড়িতে মাদকদ্রব্য মজুত রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে মেলাঘর থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে এসআই সুবীর সাহা, অফিসার অসিত ভট্টাচার্য, রাম কিশন ও সোনামুড়া এসডিএম দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বড় পুলিশ দল শাহিন মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায়।

প্রথমে ঘরের ভেতর তল্লাশিতে কোনো সন্দেহজনক কিছু মেলেনি। কিন্তু পরবর্তীতে বাড়ির আঙিনায় পার্ক করা একটি বলেরো গাড়ি (নম্বর TR02K-0556) থেকে চারটি কার্টনে মোট ৬০০ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই গাড়ি, বাজেয়াপ্ত মাদকদ্রব্য এবং শাহিন মিয়ার ভাই ইলিয়াস মিয়াকে আটক করে মেলাঘর থানায় নিয়ে আসে পুলিশ।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওসি জয়ন্ত দাস জানান, “আমরা ঘটনাটির উৎস ও পাচার চক্রের সংযোগ খতিয়ে দেখছি। আটক ব্যক্তিদের আদালতে পেশ করার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...