ওমিক্রন বাড়াচ্ছে চিন্তা, বিমানবন্দরেই টেস্টের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ফের করোনা বাড়াচ্ছে দুশ্চিন্তা। জানা যায় করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে দেশে বাড়ছে চিন্তা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা দু’জন ব্যক্তির দেহে করোনা পাওয়া গিয়েছে। কোভিড পরীক্ষার পর একজনের নমুনা থেকে দেখা গিয়েছে ‘এটি ডেল্টার বিকল্প রূপ থেকে অনেকটাই আলাদা।’ সোমবার কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ কে সুধাকর জানিয়েছেন এ কথা।এদিন মন্ত্রী বলেন যে এখনই সরকারিভাবে এ কথা জানাচ্ছেন না, কারণ এখনও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (আইসিএমআর) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এই বিষয়টি নিয়ে,। ডাঃ সুধাকর বলেন, “যে নমুনা পাওয়া গিয়েছে সেটা ওমিক্রনও কি না তা এখনও বলা যাচ্ছে না। তবে ডেল্টার থেকে অনেকটাই আলাদা এই নমুনা। আইসিএমআর এবং কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি।” তাছাড়া ওমিক্রন সংক্রমণের ঝুঁকির তালিকায় বাংলাদেশ, সিঙ্গাপুরও, রয়েছে মোট এক ডজন দেশ, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্ক, ব্রিটেনে এবার ভ্যাকসিনের তৃতীয় ডোজের প্রস্তুতি | ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকার দেশগুলির পাশে থাকার বার্তা ভারতের। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনের ক্রমশঃ বাড়া সংক্রমণ নিয়ে আতঙ্ক, ১৩টি দেশ থেকে ভারতে এলে বিমানবন্দরেই টেস্ট করার নির্দেশ রয়েছে বলে জানা যায়। তাছাড়া মন্ত্রী আরও জানান যে নমুনাটি আইসিএমআর-এ পাঠানো হয়েছে। যদিও এখন ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেছে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “একজন ৬৩ বছর বয়সী ব্যক্তির দেহে ধরা পড়েছে। যার নাম আমার প্রকাশ করা উচিত নয়। তার রিপোর্ট একটু ভিন্ন। আমরা ICMR আধিকারিকদের সঙ্গে আলোচনা করব এবং সন্ধ্যার মধ্যে লোকেদের জানাব যে এটি কী।” স্বাস্থ্যমন্ত্রী জানান যে তিনি মঙ্গলবার প্রধান সচিব থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে গৃহীত পদক্ষেপের বিষয়ে একটি ম্যারাথন বৈঠকের সভাপতিত্ব করবেন। কোভিড-১৯ সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটির সদস্যদেরও বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এও জানান হয়েছে, জিনোমিক সিকোয়েন্সিংয়ের পরে ওমিক্রন কীভাবে আচরণ করে সে সম্পর্কে ১ ডিসেম্বরে পরিষ্কার তথ্য পাব। সেই অনুযায়ী আমরা সমস্ত ব্যবস্থা শুরু করব। মন্ত্রী বলেন, “আমরা গত ১৪ দিনে দক্ষিণ আফ্রিকা থেকে যারা এসেছিল তাদের সবাইকে ট্র্যাক করছি এবং ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আমরা শনিবার থেকে তাদের সঙ্গে যোগাযোগ এবং পরীক্ষা শুরু করেছি।” এদিকে, দেশ জুড়ে ঘরে ঘরে চলছে কোভিড টিকাকরণের কাজ। কেন্দ্রের তরফে এই কাজ করা হচ্ছে। দেশে টিকাকরণ বাড়িয়ে ওমিক্রন আটকানোর চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...