সিনেমা দেখার জন্য সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি ঘোষণা করলো আসাম সরকার

Date:

জনতার কলম প্রতিনিধি:- মঙ্গলবার দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূয়সী প্রশংসা করেন এই মুহূর্তে বহু আলোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস্’ ছবিটির। তিনি সকলকে ছবিটি দেখার জন্য বলেন। সেই কথা অনুযায়ী , মঙ্গলবার সল্টলেকের সিটি সেন্টার ওয়ানে বিজেপি বিধায়কদের নিয়ে কাশ্মীর ফাইলস সিনেমা দেখতে যান শুভেন্দু অধিকারী। হলে ঢোকার আগে জয় শ্রীরাম স্লোগানও দেন বিজেপি বিধায়করা। আগেই বিজেপি শাসিত রাজ্যগুলি এই ছবিকে কর-মুক্ত করে দেয়। মধ্যপ্রদেশের বিজেপি সরকার তো ঘোষণা করেছিল, পুলিশ কর্মীরা যদি ‘দ্য কাশ্মীর ফাইলস্’ দেখতে চান, তবে সরকার বিশেষ ছুটি দিয়ে দেবে। এবার আরও এগিয়ে গিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার জন্য সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি দিয়ে দেওয়া হবে বলে জানাল অসমের বিজেপি সরকার। হিমন্ত বিশ্বশর্মা সরকার এভাবেই সকলকে উৎসাহিত করতে চায় ছবিটি দেখার জন্য। ছুটি পাওয়ার জন্য কী করতে হবে ? সরকারি কর্মচারীরা ছবিটি দেখতে চাইলে শুধু একবার জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ব্যস, হয়ে যাবে অর্ধদিবস ছুটি মঞ্জুর ! এরপর সিনেমা দেখে এসে জমা দিতে হবে সিনেমার টিকিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...