ত্রিপুরা বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতে পাঁচ কোটি টাকার আর্থিক সহযোগিতা আসাম সরকারের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অন্যান্য রাজ্য, এমনকি ত্রিপুরা রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রিপুরা রাজ্যের জন্য অরুণাচল প্রদেশ ছত্রিশগড়ের পর এবার এগিয়ে এলো আসাম।

ত্রিপুরা যেন বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে তার জন্য পাঁচ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করলেন আসাম সরকার, রবিবার আসাম জনগণের সংহতি এবং সমর্থনের প্রতীক জয়ন্ত মল্ল বরুয়া দ্বারা পাঁচ কোটি টাকার চেক রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার হাতে তুলে দেওয়া হল।

এদিন মুখ্যমন্ত্রী বন্যার সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে আসাম সরকারের অবদান অনেক দূর এগিয়ে যাবে বলে আশা ব্যাক্ত করেন এবং আসামের মুখ্যমন্ত্রীর উদারতা এবং সমবেদনার জন্য আসাম সরকারের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...