ত্রিপুরাসুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মায়ের মন্দিরে দেশবাসীর কল্যাণে পূজা অর্চনা করেন। এরপর ত্রিপুরাসুন্দরী মন্দিরের ইতিহাস সম্বলিত প্রদর্শনীটি প্রধানমন্ত্রী ঘুরে দেখেন। কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাসুন্দরী মন্দিরকে নতুন রূপে সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু,

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ। এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিশেষ বিমানে আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে পদার্পণ করেন। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব জে. কে. সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ প্রমুখ। প্রধানমন্ত্রী সেখান থেকে হেলিকপ্টারে পালাটানা হেলিপ্যাডে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রমুখ।

পালাটানা হেলিপ্যাড থেকে মাতাবাড়ি পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। তাছাড়া রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে প্রধামন্ত্রীকে স্বাগত জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...