2026-02-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী করতে ভারত–ব্রাজিল উদ্যোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সাইন্ডিয়া শুক্রবার নয়া দিল্লিতে ব্রাজিলের তাঁর সমকক্ষ ফ্রেদেরিকো দি সিকিউইড়া ফিলহ এর সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত ডিজিটাল অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্ত্রী সিন্ধিয়া জানান, সংযোগ সম্প্রসারণ, ডিজিটাল বিভাজন দূরীকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য স্থিতিশীল, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে ভারত ও ব্রাজিল একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী করতে দুই দেশই পারস্পরিক শিক্ষা ও সেরা অনুশীলন বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়াতে আগ্রহী। বৈঠককে কেন্দ্র করে ভারত–ব্রাজিল সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই কূটনৈতিক মহলের অভিমত।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service