টাকারজলায় সিপিআইএম প্রার্থী শ্যামল দেববর্মার ওপর দুষ্কৃতিকারীদের হামলা

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-টাকারজলা কেন্দ্রের সিপিআইএম নেতা তথা বিজিত প্রার্থী শ্যামল দেববর্মার ওপর দুষ্কৃতিকারীদের হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে জম্পুইজলা সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুলের পেছনের বাড়িতে ঢুকে ৭-৮ জন দুষ্কৃতিকারী শ্যামল দেববর্মাকে মারধোর করে বলে জানা গেছে।

অভিযোগ, বাড়িতে ঢুকেই হামলাকারীরা শ্যামল দেববর্মাকে দলীয় কার্যালয়ে না যাওয়ার হুমকি দেয় এবং তাকে প্রতিপক্ষের সঙ্গে থাকার নির্দেশ দেয়। তিনি সিপিআইএম সমর্থক বলে জানানো মাত্রই দুষ্কৃতিকারীরা তাঁকে বেধড়ক মারধোর করে। ঘটনায় গুরুতর আহত হন ওই বাম নেতা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আগরতলার মেলার মাঠ সিপিআইএম পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে ফিরলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় শ্যামল দেববর্মাকে।

ঘটনার পর মঙ্গলবার সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক রতন সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভদ্রলাল সাহা ও সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার।

অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপার আশ্বাস দেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...