জনজাতি সম্প্রদায়ের মানুষের উন্নয়নে বিজেপি সরকার এগোচ্ছে: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বাগমায় এক যোগদান সভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বিজেপি সরকার সবকা সাথ, সবকা বিকাশের নীতিতে দেশের পিছিয়ে পড়া জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নয়নের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারও এই জনগোষ্ঠীর সমস্যার সমাধান ও উন্নয়নে কাজ করছে।

মুখ্যমন্ত্রী বলেন, “গত ৩৫ বছর রাজ্যে রাজা-মহারাজাদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠার পর তাঁদের সম্মান দেওয়া হচ্ছে এবং আধুনিক ত্রিপুরা গঠনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, ২০১৮ সালের পর রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প চালু হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জনজাতি সম্প্রদায়ের ৭ বিশিষ্ট ব্যক্তিকে পদ্মশ্রী প্রদান করেছে এবং রাজ পরিবারের একজন গুণীকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছে।

মুখ্যমন্ত্রী জানান, আগরতলায় মহারাজার নামে বিমানবন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নিজেই। গড়িয়া পূজায় একদিনের ছুটি দুইদিনে বৃদ্ধি করা হয়েছে এবং ১৯ আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কমিউনিস্ট সরকার কখনো রাজা-মহারাজাদের সম্মান দেয়নি বা জনজাতির উন্নয়নে মনোযোগ দেয়নি।

যোগদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দেরি হলেও জনগণ বুঝতে পেরেছে, জনজাতির উন্নয়ন ছাড়া কেউ করবে না।” এদিন বাগমার বিভিন্ন এলাকা থেকে ২০০ পরিবারের ৪০০’এর বেশি ভোটার বিজেপিতে যোগদান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...