চোর সন্দেহে তিনজনের মাথা ন্যাড়া, অভিযুক্ত দেবাশীষ দে গ্রেফতার

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজ্যের নেশা ব্যবসা এমন পর্যায়ে পৌঁছেছে যে স্থানীয় মানুষ নিজেরাই নিয়ন্ত্রণে নেমে পড়েছেন। কোথাও নেশা কারবারিদের ধরে উত্তম-মধ্যম, আবার কোথাও মাথা ন্যাড়া করে অপদস্ত করার মতো ঘটনাও সামনে আসছে। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে আমতলী থানা এলাকায়, যার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে।

সোমবার আমতলীতে দুই যুবক ও এক যুবতীকে চোর সন্দেহে আটক করে মারধর করেন স্থানীয়রা। অভিযোগ, তাদের চুল কেটে মাথা ন্যাড়া করেও দেওয়া হয়। ঘটনাটি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার আমতলী থানার পুলিশ দেবাশীষ দে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে তোলে। থানার ওসি পরিতোষ দাস জানান, দেবাশীষ দে-র বাড়িতেই সোমবার এ ঘটনা ঘটে। তার ভাগ্নে তন্ময় মালাকার এবং তন্ময়ের দুই পরিচিত মাসুম মিয়া ও মধুরিমা দেবনাথ দেবাশীষ দে-র বাড়িতে গেলে স্থানীয়রা চোর সন্দেহে তিনজনকে মারধর করে ও মাথা ন্যাড়া করে দেয়।

ওসি জানান, ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতেই দেবাশীষ দে-কে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...