কম্পিউটার প্রশিক্ষকদের চাকরির নিশ্চয়তার দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান ATCSS- এর 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের বিভিন্ন স্কুলে রয়েছেন ৩৬৫ জন কম্পিউটার প্রশিক্ষক। এই কম্পিউটার প্রশিক্ষকদের চাকরির নিশ্চয়তার দাবিতে আন্দোলনে নামলেন তারা। কিছুদিন পরেই তাদের চাকরির ৫ বছর পূর্ণ হয়ে যাবে। তাই কম্পিউটার প্রশিক্ষকদের চাকরির নিশ্চয়তার দাবিতে আন্দোলনে নামল অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষা সংঘ।

বৃহস্পতিবার সংগঠনের তরফে আগরতলা শহরে মিছিল করে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের মুখপাত্র শুভঙ্কর রায়। এদিন সংগঠনের সদস্য সদস্যারা আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে রেলি বের করে। অফিসলেনস্থিত শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয়।

তাদের দাবির মধ্যে রয়েছে রাজ্যের আই সি টি অনুমোদিত স্কুলে কম্পিউটারকে আবশ্যিক বিষয় করা। ডিজিট্যাল ইন্ডিয়ার সঠিক বাস্তবায়নে কম্পিউটার ইন্সট্রাক্টরদের চাকরির স্থায়িত্বকরণ করার দাবি জানায় তারা। এখন দেখার দপ্তর তাদের বিষয়ে আগামী দিনে কিছু পদক্ষেপ নেয় কিনা?

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ত্রিপুরার সৌর সাফল্যে প্রধানমন্ত্রীর স্বীকৃতি, বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরার দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায়...

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...

তেহরানে ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক হামলা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে...