উৎসবের প্রাক লগ্নে ক্যানবাস ব্যাগ রেশনে, মিলবে ৬৮টাকায় তেল, ময়দা, চিনি, আটা, ডাল, সুজি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের প্রাক লগ্নে এই প্রথম রাজ্যে রেশন ভোক্তাদের ক্যানভাস ব্যাগ দেওয়া হবে খাদ্য দপ্তর থেকে । যার মূল্য ৬৮.৬৫ পয়সায় করে, যার মধ্যে থাকবে সরিষার তেল, ময়দা , চিনি , আটা , ডাল । ঘোষণা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর ।রাজ্যে এই প্রথম উৎসবের প্রাক লগ্নে প্রতিটি রেশন ভোক্তাকে ক্যানভাস ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর । রাজ্যের ২০৫৬ টি রেশন শপের ৯ লক্ষ ৭০ হাজার ভোক্তাকে এই ব্যাগ প্রদান করা হবে । সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বছরে চাল লিটার সরিষার তেল প্রদান করার সূচনা করবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা ; মানিক সাহা । সোমবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী । বলেন প্রতিটি ক্যানভাস বেগে থাকবে এক লিটার সরিষার তেল , দুই কেজি ময়দা , এক কেজি চিনি , 1 কেজি মসুর ডাল , ৫০০গ্রাম সুজি ।পূজোর আগেই রাজ্যের প্রতিটি রেশন শপে প্রত্যেক কার্ড হোল্ডারকে দেওয়া হবে ।এদিন খাদ্যমন্ত্রী আরও জানান , এবারই প্রথম খাদ্য দপ্তরের অধীনে ৬৩৫ জন লোডিং আনলোডিং শ্রমিককে পুজোর এগ্রেসিয়া বাবদ ২০০০ টাকা করে অনুদান দেওয়া হবে । যার ফলে সরকারের ব্যয় হবে ১২ লক্ষ ৭০ হাজার টাকা । এই সম্পূর্ণ টাকা খাদ্য দপ্তরের তহবিল থেকেই শ্রমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে । যা বিগত সরকারের আমলে বহু আন্দোলন করেও সিপিআইএম এর একগুয়েমির কারণে শ্রমিকরা আদায় করতে পারেনি । বর্তমান সরকার সাহসিকতার সঙ্গে শ্রমিকদের দাবি পূরণ করেছে ।খাদ্য মন্ত্রী বলেন , সরকার পুজো উপলক্ষে ওয়ান টাইম মাত্র ১১৩ টাকা ধরে এক লিটার করে ভোজ্য তেল প্রত্যেক ভোক্তাকে প্রদান করবে । এরপর থেকে ১২৮ টাকা লিটার ধরে বছরে চারবার এই সুবিধা উপলব্ধ করতে পারবে ভোক্তা সাধারণ ।

 

 

একই সঙ্গে ভারত সরকারের নির্দেশ মোতাবেক রাজ্যে মডেল রেশন শপ করার উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দপ্তর । রেশন সবগুলির পরি কাঠামো সাজাতে খাদ্য দপ্তর থেকে প্রতিটি রেশনশপকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে । রাজ্যের মোট ২ হাজার৫৬টি রেশন শপের মধ্যে প্রাথমিক অবস্থায় ৬০০ রেশন শপকে মডেল রেশান শোপে রূপান্তরিত করা হবে । পরবর্তী সময় বাকি গুলি পর্যায়ক্রমে করা হবে ।এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রি সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী ও অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...