আমবাসায় পলিব্যাগ ব্যবহার নিয়ে অভিযানে প্রশাসন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমবাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার আমবাসা বাজারে এক অভিযান চালানো হয়। এই অভিযান চলাকালীন সময়ে প্রতিনিধি দলটি বাজার ব্যবসায়ীদের দোকানে গিয়ে সিঙ্গেল ইউজ পলিব্যাগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাচাই করেন। অভিযান কালে বিভিন্ন দোকান থেকে প্রায় ২ কেজি সিঙ্গেল ইউজ পলিব্যাগ বাজেয়াপ্ত করে আধিকারিকরা।

এই ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ডিসিএম সমীরণ রায় বলেন প্রতিনিয়ত উনারা বাজার গুলি পরিদর্শন করে থাকেন। আমবাসা মহকুমার যে সকল বাজার রয়েছে সবগুলি বাজারেই মাসে একবার করে অভিযান চালানো হয়। এদিন অভিযান কালে কিছু কিছু দোকান থেকে সিঙ্গেল ইউজ পলিব্যাগ উদ্ধার করেন এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ডিসিএম বলেন কিছুদিন পূর্বে সিঙ্গেল ইউজ পলিব্যাগ ব্যবহার হ্রাস পেয়েছিল। কিন্তু বর্তমানে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের পলিব্যাগ পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। তাই তা বন্ধ করার লক্ষ্যে উনারা আগামী দিনেও এই ধরণের অভিযান চালাবে বলে জানান ডিসি এম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...