আগামী ১০ই আগস্ট ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবারো হাইকোর্ট বার নির্বাচনে লড়াই হবে সংবিধান বাঁচাও মঞ্চ ও বিজেপি লিগ্যাল সেলের মধ্যে। আগস্ট মাসের ১০ তারিখ হবে হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন। ১১ টি পদের জন্য ভোট নেওয়া হবে। ভোটার রয়েছেন ২১৭ জন। ৩০ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। ৩১ জুলাই মনোনয়ন পত্র গুলি পরীক্ষা হবে। প্রত্যাহারের শেষদিন ১ আগস্ট। ১০ আগস্ট ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৯ টা থেকে।

চলবে দেড়টা পর্যন্ত। সেদিনই হবে গণনা। এবারের নির্বাচনে রিটার্নিং অফিসার হলেন নেপাল মজুমদার। সোমবার মনোনয়ন পত্র জমা দেন সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা। সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিনিয়র আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস ও সম্পাদক পদে সিনিয়র আইনজীবী সুব্রত সরকার।

সভাপতি পদে মনোনয়ন জমা দিয়ে আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস জানান আইনজীবী ওয়েলফেয়ার ফান্ড করা হয়েছে কাগজে কলমে। কিন্তু এই ফান্ডে এখনো পর্যন্ত কোন অর্থ জমা করা হয় নি সরকারের পক্ষ থেকে। তাই সরকারের উপর চাপ দেওয়া হবে এই ফান্ডে অর্থ জমা করার জন্য। তিনি বলেন সংবিধান বাঁচাও মঞ্চের উদ্দেশ্য একটাই আইনজীবীদের স্বার্থ রক্ষা করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...