আইসিডিএস প্রকল্পে অব্যবস্থাপনার অভিযোগে কালো দিবস পালন সিআইটিইউর

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-একগুচ্ছ দাবিকে সামনে রেখে আগরতলার সিআইটিইউ অফিস প্রাঙ্গণে কালো দিবস পালন করলেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা। কেন্দ্রীয় সরকারের নয়া “কালো আইন”-এর বিরোধিতায় এদিন তারা প্রতিবাদ দিবস পালন করেন।

কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে আইসিডিএস প্রকল্পকে বানচাল করার চেষ্টা করছে। এর ফলে প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা যেমন বিপাকে পড়েছেন, তেমনি শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টি প্রকল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সিআইটিইউ নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতার কারণে রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। কর্মীদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হলেও রিচার্জ বাবদ অর্থ সময়মতো দেওয়া হচ্ছে না। অপরদিকে, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে নিয়মিত পুষ্টি প্রকল্পের খাদ্যসামগ্রী পৌঁছাচ্ছে না। এর ফলে শিশুরা প্রোটিন-জাতীয় খাবার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও জানান, শুধু ত্রিপুরা নয়, গোটা দেশ জুড়েই একই দাবিকে সামনে রেখে আন্দোলন চলছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...