মিথ্যা অভিযোগ সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা এক যুবকের

Date:

জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধিঃ- গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। ঘটনা বিশালগড় থানা দিন করোইমুড়া তেবারিয়া এলাকায়। জানা যায় বুধবার সকালে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে লক্ষণ দাস নামে এক যুবক। পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবকের অবস্থা অবনতি দেখে হাপানিয়া হাসপাতালে রেফার করে। পরিবারের লোকজনের অভিযোগ এলাকার এক নাবালিকা মেয়েকে দিয়ে শ্লীলতাহানীর অভিযোগ এনে বাড়িতে এসে পরিবারের লোকজনকে এবং যুবককে মারধর করার চেষ্টা করে ওই নাবালিকার পরিবারের লোকজন, এমনকি যুবককে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেই যুবক মিথ্যা অভিযোগ সহ্য না করতে পেরে অপমানে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় পরিবারের লোকজনদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...