৩ দফা দাবিতে রাজধানীতে বাম ছাত্র-যুব সংগঠনের জমায়েত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শুন্যপদ পূরণ,আউট সোর্সিং বন্ধ করা সহ ৩ দফা দাবিতে রাজধানীতে বাম ছাত্র- যুব সংগঠনের জমায়েত। চার বাম ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে হয় বিক্ষোভ সভা। এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ-এর যৌথ উদ্যোগে এই সভা হয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে।

উপস্থিত ছিলেন প্রাক্তন যুব নেতা অমল চক্রবর্তী ছাড়াও চারটি সংগঠনের নেতৃত্ব নবারুণ দেব, পালশ ভৌমিক, কুমুদ দেববর্মা, কৌশিক রায় দেববর্মা, ছাত্র নেতা সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা সহ অন্যরা। যুব নেতা নবারুণ দেব রাজ্য সরকারের অধিন বিভিন্ন দপ্তরে প্রায় ৩০ হাজার শূন্য পদ পরে রয়েছে। সেই সকল শূন্য পদ গুলি দ্রুত পূরণের দাবি জানান নবারুন দেব। একই সাথে বিভিন্ন দপ্তরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করার দাবি জানান।তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।

নবারুন দেব বলেন রাজ্যের প্রায় দেড় হাজার ছেলে মেয়ের ৮৩ দিনের বেতন না দিয়ে চলে গেল ফিডকো। সেই সকল ছেলে মেয়েরা বর্তমানে নিজেদের কপাল চাপড়াচ্ছে। ফিডকোকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে রতন লাল নাথের নেতৃত্বে বিদ্যুৎ দপ্তর বলে অভিযোগ তাঁর। অথচ যারা টাকা পেল না, তাদের বিষয় নিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী একটা কথাও বললেন না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সরব হন তিনি।

নবারুন দেব এইদিন অভিযোগ করেন রাজ্যের স্কুল গুলিতে শিক্ষক নেই। ক্লাস হচ্ছে না। ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে আর দুপুরে বাড়ি ফিরে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে পরিকল্পিত ভাবে প্রতি বছর দুই থেকে আড়াই হাজার শূন্য পদ অবলুপ্তি করে দেওয়া হচ্ছে বলে দাবি করেন নবারুন দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...