২ লড়ির মধ্যে দূর্ঘটনায় আহত হলেন চারজন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যান সন্ত্রাস যেন রোজনামচা। মঙ্গলবারও দুটি লড়ির মধ্যে দূর্ঘটনায় আহত হলেন চারজন। ঘটনা কুমারঘাট থানাধীন কাঞ্চনছড়া এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে। জানা গেছে TR-01-AQ-1840 নম্বরের একটি ট্রিপার গাড়ী বিরাশি মাইলের দিক থেকে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিলো, অন্যদিকে কোলকাতা থেকে মাল নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিলো WB-41J-9639 নম্বরের অপর একটি লড়ি। গাড়ীদুটি কাঞ্চনছড়া এলাকায় আসতেই বাঁধে বিপত্তি। দুটি গাড়ীর মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষে বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্রিপার গাড়ীটি। ঘটনায় গুরুতর আহত হয় ট্রিপার গাড়ীর চালক সেতাব উদ্দীন। সংঘর্ষে আহত হন অপর গাড়ীর চালক সুকান্ত মাঝি সহ গাড়ীতে থাকা আরো দুজন। ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকল বাহিনী এবং কুমারঘাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ট্রিপার গাড়ীর মাত্রাতিরিক্ত গতির জেরেই এই দূর্ঘটনা। এদিকে জাতীয় সড়কে দূর্ঘটনার ফলে সাময়িক ব্যাহত হয় সড়কের স্বাভাবিক যান চলাচল। পরে দূর্ঘটনাগ্রস্ত গাড়ীকে সরিয়ে স্বাভাবিক করা হয় সড়ক। এই ঘটনায় একটি মামলা হাতে নিয়েছে কুমারঘাট থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...