হেরোইন সহ গ্রেপ্তার মহিলা পুরুষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশি অভিযানে উদ্ধার ৫০ গ্রাম হেরোইন ও আটক করা হয়েছে দুইজনকে । ধৃতরা হল সুমন্তনী নাথ এবং রাজু দাস।জানা গেছে বুধবার সকাল ১০ টা নাগাদ ধর্মনগর থানার ইন্সপেক্টর মমতাজ হাসিনার নেতৃত্বে ধর্মনগর থানাধীন টংগিবাড়ি ৩ নং ওয়ার্ডের সুমন্তনী নাথের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সাবান কেসে ৫০ গ্রাম হেরোইন বাড়ির ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে । সাথে বাড়ির মালিক সহ আসামের, সনবিল আনন্দপুরের বাসিন্দা পাচারকারী রাজু দাসকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সুত্রে প্রাপ্ত খবরে জানা গেছে ধৃত পাচারকারী রাজু দাস পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে হেরোইন ত্রিপুরার বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। বুধবার দিনও সে হেরোইন নিয়ে আসে সুমন্তনী নাথের বাড়িতে। সে খবর পুলিশের কাছে চলে আসায় বাধে বিপত্তি। পুলিশ তাদের আটক করে থানায় এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে সোপার্দ করেছে।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...