সিপিআইএম এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী কর্মসূচির সূচনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- .নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যাপক কর্মসংস্থানের দাবিতে সপ্তাহব্যাপী ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করেছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির আহব্বানে পহেলা সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে এই কর্মসূচি পালন করা হবে। স্থানীয় ইস্যুতে সোমবার সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি ও মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে স্থানীয় মঠ চৌহমনী বাজারের সামনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, সভাপতিমন্ডলীতে ছিলেন সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির সম্পাদক সঞ্জয় দাস ও মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির সম্পাদিকা লিপিকা দাস প্রমূখ। তাছাড়াও উপস্থিত ছিলেন পার্টির সদর মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য অরুণ সিনহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...