সাড়ে চার লক্ষ টাকার গাঁজাসহ গ্রেফতার স্বামী স্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাঁজা পাচারের সময় দামি গাড়ি সহ স্বামী স্ত্রী দুইজন গ্রেপ্তার। গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা মূল্যের গাঁজা। গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ওত পেতে বসেছিল চুড়াইবাড়ি নাকা পয়েন্টে। আনুমানিক দেড়টা নাগাদ ত্রিপুরা থেকে বহিরাজ্যগামী একটি গাড়ি থামিয়ে চুড়াইবাড়ি থানার ওসি সমরের দাস জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গাড়িটির গোপন চেম্বার থেকে ছোট বড় ৬১টি প্যাকেটে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশ গাড়িতে থাকা স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল সুদীপ কর্মকার বয়স ৪১ বছর। অপরজন দিমানি দেববর্মাবয়স ২৩ বছর। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেলা আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...