সচেতনতার বার্তায় রাজধানীতে রেলি করলো রেডিওগ্রাফাররা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সচেতনতার বার্তায় রাজধানীতে রেলি করলো রেডিওগ্রাফাররা। ৮ নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফার দিবস। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও দিনটি পালন করা হয়। বিশ্ব রেডিওগ্রাফার দিবস উপলক্ষে শুক্রবার আগরতলা শহরে এক সচেতন মূলক রেলি হয়। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে এই রেলি সংগঠিত করা হয়।

রেলিটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনঃরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের সদস্য রাকেশ দাস জানান এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই সম্পর্কে রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে এদিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রেলি ঘিরে শহরে বেশ সাড়া পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...