সংখ্যালঘুদের উপর হামলা হুজ্জুতি লুটপাত বাড়িঘর রক্ষার দাবিতে রাস্তায় নামলো ইসকন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অশান্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে হামলা-অগ্নিসংযোগ করা হচ্ছে বলে অভিযোগ। আরও অভিযোগ সনাতনী সংখ্যালঘুদের বাড়িঘরেও হামলা করা হয়। এসবের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলো আগরতলা আশ্রম চৌমুহনীর ইসকন হরেকৃষ্ণ মন্দিরের লোকজন। মঙ্গলবার বিকেলে তারা আশ্রম চৌমুহনী রাস্তার পাশে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশে এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে।

উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যরা। এদিনের কর্মসূচী থেকে দাবি জানানো হয় আগামীতে যারা সরকার গঠন করবেন তারা যাতে মন্দির, সংখ্যালঘুদের বাড়িঘর রক্ষা করেন এবং এসব বন্ধ করা হয়। পাশাপাশি এসব ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেপ্তারের। সংখ্যালঘুরা যাতে ভয়ে জীবন যাপন করতে না হয়। কর্পোরেটর সুখময় সাহা বলেন, বাংলাদেশে মন্দির , সংখ্যালঘুদের বাড়ি ঘরে আক্রমণের ঘটনা খুবই দুঃখজনক। তিনি বলেন একটা দেশ জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সকলের সহবস্থান দরকার। সকল ধর্মের মানুষের মধ্যে মিলেমিশে থাকা দরকার। যা কিনা ভারতে আছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ত্রিপুরার সৌর সাফল্যে প্রধানমন্ত্রীর স্বীকৃতি, বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরার দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায়...

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...

তেহরানে ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক হামলা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে...