লোকসভা নির্বাচনের আগে মহিলাদের আরো সক্রিয় করার লক্ষ্যেই শক্তি বন্ধন কর্মসূতি হাতে নিয়েছে বিজেপি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাখির চোখ লোকসভা নির্বাচন আর এই উপলক্ষে প্রধানমন্ত্রীর জনহিত প্রকল্পগুলি আরো বেশি করে মানুষের সামনে নিয়ে যাওয়ার লক্ষ্যে মহিলা পরিচালিত সহায়ক দলগুলি কে নিয়ে শক্তি বন্ধন শিক্ষক কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি রাজ্য দপ্তরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার এবং অন্যান্যরা।

আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে মরিয়া শাসক দল বিজেপি। এই লক্ষ্যে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বিকশিত ভারতযাত্রা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর লক্ষে প্রধানমন্ত্রীর জনহিত কর কর্মসূচি গুলি মানুষের সামনে নিয়ে যাওয়া এই কর্মসূচি গুলি সুবিধা মানুষের মধ্যে বন্টন করে দেওয়া এই লক্ষ্যকে আরও তেজি করতে এবার এনজিও এবং মহিলা পরিচালিত সহায়ক দলগুলিকে কাজে লাগাতে চায় বিজেপি।

এদিন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর জনহিতকর প্রকল্প গুলির সুবিধা আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরতে মহিলা পরিচালিত সহায়ক দলগুলি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে মহিলা পরিচালিত সহ সহায়ক দল গুলো কি করে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উল্লেখ্য যে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তবর্তী বাজেটেও দেশের মহিলাদের স্বশত্তিকরণে জোর দেওয়া হয়েছে লাখপতি দিদি কর্মসূচিতে ২ কোটি মহিলাদের যোেগ করা হয়েছিল অন্তর্বর্তী বাজেটে সেই সংখ্যা বাড়িয়ে তিন কোটি করা হয়েছে পাশাপাশি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করে লোকসভা এবং বিধানসভায় মহিলাদের আসল এক- তৃতীয়াংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সব মিলিয়ে বলা যায় লোকসভা নির্বাচনকে পাখির চোখ। মহিলাদের আরো সক্রিয় করার লক্ষ্যেই এই ধরনের শক্তি বন্ধন কর্মসূতি হাতে নিয়েছে বিজেপি দল।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...