বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা ধর্মনগর প্রতিনিধি :- ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফের‌ ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার উত্তরের ধর্মনগর মহকুমার কদমতলাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হলো । ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩৯ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে এদিন প্রথমেই কদমতলা বাজার স্থিত নটরাজ মুক্ত মঞ্চ থেকে পতাকা নাড়িয়ে এক সাইকেল রেলির শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা ‌। রেলিতে অংশগ্রহণ করেন বিএসএফ জওয়ান সহ বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ । রেলি শেষে প্রতিষ্ঠা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হয় লালছড়া দ্বাদশমান বিদ্যালয়ে । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বিএসএফ জওয়ানদের সম্মিলিত পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । গোটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৯ নং ব্যাটেলিয়ান বিএসএফের কমান্ড্যান্ট এস শিবা মূর্তি, ছিলেন কুর্তি-কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন,কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দাস,ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক কান্তা,কদমতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণধন সরকার সহ অন্যান্যরা । অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট এস শিবা মূর্তি প্রতিষ্ঠা দিবসের প্রেক্ষাপট সকলের সামনে তুলে ধরেন । এদিন গোটা অনুষ্ঠানকে ঘিরে সাধারণ জনগণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...