রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো প্রদেশ কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার অজুহাত এনে সম্প্রতি বিদ্যুৎ নিগম বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার সিদ্ধান্ত। আর এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হয় বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে সংঘটিত করছে আন্দোলন কর্মসূচি। বুধবার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গোটা রাজ্য জুড়ে বিষয়টি নিয়ে রাস্তায় নামে কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকরা। রাজ্যের প্রায় সর্বত্রই এদিন বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করে কংগ্রেস। রাজধানী আগরতলা শহরেও সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। এদিন প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, রাজ্যে বিদ্যুৎ পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করেছে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে একদিকে যখন রাজ্যের মানুষ বেজায় ক্ষুব্ধ ঠিক তখনই আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে বিদ্যুৎ দপ্তর বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে,। ডাবল ইনজিনের সরকার প্রতিষ্ঠা হবার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে রাজ্যের মানুষের আর কোন সমস্যা থাকবে না। অথচ দেখা যায় ২০১৮ সালের পর বিভিন্ন চার্জের নাম দিয়ে বিদ্যুৎ মাশুল ক্রমশ বেড়েই চলেছে। এভাবে বিদ্যুৎ মাশুলে মানুষ দিশাহারা। পরিষেবার মান উন্নয়ন না করে মাশুল বৃদ্ধি করে এক অরাজকতা চালিয়ে আসছে বিদ্যুৎ দপ্তর।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...