জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি বিষয়ক এক গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাজ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রাজধানীর বাধারঘাট আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই সরকারি ভাষা সম্মেলনের উদ্বোধন করবেন তিনি।
এই মেগা অনুষ্ঠানে দেশের পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল থেকে তিন হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সম্মেলনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সংলাপ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং হিন্দি ভাষার প্রসারে কার্যকর উদ্যোগ ও সেরা অনুশীলনের বিস্তার ঘটানো।
সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সহ তিন সাংসদ— বিপ্লব কুমার দেব , কৃতি দেবী দেববর্মন এবং রাজীব ভট্টাচার্যী । এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ভাষা বিভাগের সচিব অংশুলি আর্য ।
তিনি আরও জানান, এই উপলক্ষে সরকারি ভাষা বিভাগ থেকে প্রস্তুত করা ‘রাজভাষা ভারতী’ পত্রিকার একটি বিশেষ উত্তর-পূর্ব সংখ্যা প্রকাশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সরকারি ভাষার ক্ষেত্রে অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে মোট ৮০টি পুরস্কার প্রদান করা হবে। সম্মেলনকে ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।


Leave feedback about this