রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে বেসরকারীকরণের পথে এগুচ্ছে : সন্দীপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। শিক্ষা ক্ষেত্রে রাজ্যে তৈরি করা হচ্ছে বৈষম্য। যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা হয়েছিল তাকে এখন ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে। এরকমই অভিযোগ এনে রাজ্যের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ছাত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আরো একবার রাস্তায় নামল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। সরকারি শিক্ষা বাঁচাও এই স্লোগান তুলে সংগঠনের রাজ্য কমিটির ডাকে মঙ্গলবার বিকেলে আগরতলায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল। মেলার মাঠ ছাত্র যুব ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন ছাত্রনেতা শ্রীদেব বলেন, গোটা রাজ্যে এখন শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেশের সরকার যে নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে চাইছে, রাজ্য সরকারও একই নীতির অনুসারী। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি পুজির মালিকানাধীনের হাতে তুলে দিয়ে ধ্বংস করার চেষ্টা চলছে। পিপিপি মডেলে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। আর এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিতে গিয়ে মোটা অংকের টাকা দিতে হচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে বেসরকারীকরণের পথে এগুচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রনেতা শ্রীদেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...