Connect with us

Uncategorized

রাজধানীর নন্দননগর এলাকা থেকে ৫ বাংলাদেশী সহ আটক এক ভারতীয় দালাল

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রাজ্যে। পুলিশের হাতে ধৃত বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আটক করা হয় এক ভারতীয় দালালকে। রাজধানীর নন্দননগর এলাকা থেকে ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তাদের সঙ্গে ধরা পড়ে এক দালালও।

কয়েকদিন আগে নন্দননগর মুসলিম পাড়া এলাকা থেকে এনসিসি থানায় খবর আসে এলাকায় সন্দেহ জনক ৫ জন লোক ঘোরাঘুরি করছে। যথারীতি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে কিছু বাংলাদেশী টাকা উদ্ধার হয়।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একজন ভারতীয় দালালকে আটক করা হয়। বর্তমানে তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধৃতরা নরসিংগড় এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে অভিযোগ। ধৃত ভারতীয় দালালের নাম ইসা আলি। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত করছে। একথা জানান এন সি সি থানার ওসি।

 

 

Continue Reading