মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আইন-শৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে কংগ্রেস 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েতে রাজ্যের যেসব জায়গায় নির্বাচন হবে সেখানে যদি ভোটাররা নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তাহলে বিজেপি পরাজিত হবে। এতে কোন সন্দেহ নেই। রবিবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন মুখপাত্র ছাড়াও অন্যরা।

কংগ্রেস মুখপাত্র জানান ১০০ শতাংশ পঞ্চায়েত দখলের জন্য ডাঃ মানিক সাহা নিজের মুখ্যমন্ত্রীত্ব ধরে রাখতে ঠেঙ্গারু বাহিনী,রাজ্য সরকার, নির্বাচন কমিশন, দলদাস পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন। তিনি বলেন, কংগ্রেস ও গণতান্ত্রিক দলগুলি মানুষকে ঐক্যবদ্ধ করছে যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন।

সাংবাদিক সম্মেলনে মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান পঞ্চায়েত নির্বাচনের পরে কংগ্রেস রাস্তায় নামবে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আইন-শৃঙ্খলার অবনতি সহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের বিরুদ্ধে। বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী – সমর্থকদের কাছে তিনি আহ্বান রাখেন ভয়ঙ্কর অবস্থা থেকে রাজ্যকে রক্ষা করতে, লুটপাট কারীদের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...