ভুল নথি জমা দেওয়া ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ, কড়া অবস্থানে নির্বাচন কমিশন

Date:

জনতার কলম ওয়েবডেস্ক:- পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) শুনানির সময় নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী নথি জমা না দেওয়া ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানিতে যেসব ভোটার কমিশন নির্ধারিত নথির পরিবর্তে অন্য নথি জমা দিয়েছেন, তাঁদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। ইতিমধ্যেই এমন ভোটারের সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়েছে বলে কমিশনের প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, যেসব নির্বাচন আধিকারিক নির্দিষ্ট নথি ছাড়া অন্যান্য কাগজ গ্রহণ করে তা অনলাইনে আপলোড করেছেন, তাঁদের একটি পৃথক তালিকাও প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, দায়িত্বে গাফিলতি বা বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...