বর্তমান সরকার এবং শাসক দলের লক্ষ রাজ্যের মধ্যে যেন শান্তি সম্প্রীতি বজায় রাখা : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের আনন্দে যাতে গরীব অংশের মানুষও শামিল হতে পারেন সেজন্য বিভিন্ন জায়গায় চলছে বস্ত্র বিতরণ।নিজ বিধানসভা কেন্দ্রের দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে তিনি এলাকার দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন। মুখ্যমন্ত্রী বলেন,দুর্গাপূজা উপলক্ষে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ইচ্ছে ছিল।

যাতে সকলে মিলে পূজোর দিনগুলি আনন্দে কাটাতে পারে। বর্তমান সরকার এবং শাসক দলের নীতি হলো মানুষের সুখে দুঃখে পাশে থাকা। সে নীতিতে তিনি বিশ্বাসী। এই আনন্দের সময় এলাকার মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায় বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমান সরকার এবং শাসক দল চায় রাজ্যের মধ্যে যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার মহিলারা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...