বন্যার এক মাস অতিক্রান্ত হলেও ক্ষতিগ্রস্তদের  কোন ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি সরকার : সিপিআইএমএল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯ দফা দাবিতে আন্দোলনে নামলো সিপিআই এম এল। রাজধানীতে গণঅবস্থান সংগঠিত করা হয় মঙ্গলবার। বন্যা বিধ্বস্ত ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা হিসেবে ঘোষণার দাবি সিপিআই এম এল-র। মঙ্গলবার সিপিআই এম এল,অখিল ভারত কিষাণ মহাসভা, অখিল ভারত ক্ষেত ও গ্রামীণ মজদুর সভার যৌথ উদ্যোগে আগরতলায় হয় গণঅবস্থান।

গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিপিআই এম এল-র রাজ্য সম্পাদক সহ অন্যরা। এদিন প্যারাডাইস চৌমুহনীতে ৪ ঘণ্টার গণঅবস্থান সংগঠিত হয়। তাদের ১৯ দফা দাবির মধ্যে রয়েছে বন্যায় বিপর্যস্ত মানুষদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দেওয়া, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সার, বীজ, ওষুধ বিনামূল্যে সরবরাহ করার দাবি জানানো হয় গণঅবস্থান থেকে।

ক্ষতিগ্রস্তদের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজস্ব দপ্তরের তদন্ত অনুসারে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করা, বন্যায় নিহতদের পরিবারে ৫০ লাখ ও আহতদের ২০ লাখ টাকা দেওয়ার। সিপিআইএম এল রাজ্য সম্পাদক এদিন অভিযোগ করেন বন্যার এক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সরকার কোন ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি। যারা নিহত হয়েছে তাদের পরিবারে কোন সহায়তা নেই। ক্ষতিপূরণের নামে কৃষকদের সঙ্গে রসিকতা করা হচ্ছে বলে অভিযোগ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...