প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে এগিয়ে এল আগরতলা পুর নিগম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত বছর ৭৫ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি গোটা দেশের সাথে রাজ্যেও ব্যাপক সাড়া ফেলেছিল, সেদিকে লক্ষ্য রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছিলেন এবছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি বিগত বছরের ন্যায় যেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই আহবানের সাড়া দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে এগিয়ে এল আগরতলা পুর নিগম। এদিন আগরতলা সিটি সেন্টারের সামনে একটি জাতীয় পতাকা বিক্রয় কেন্দ্রের সুচনা করল পুর নিগম। প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের লক্ষ্য হলো বৈভবশালী ভারত নির্মাণ, এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ প্রসঙ্গে আত্মনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা কর্মসূচি কে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী টিংকু রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...