নির্বিঘ্নেই সম্পন্ন হল ভোট কর্মীদের ভোট দান পর্ব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েতের ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোট নেওয়া হয় রবিবার। এদিন রাজ্যের ৩৫ টি ব্লক এলাকায় ভোট কর্মীদের ভোট নেওয়া হয়। একথা জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস। ৮ আগস্ট পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। এই ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মী, পুলিস কর্মী সহ অন্যদের ভোট নেওয়া হয় রবিবার।

এদিন বিভিন্ন ব্লক এলাকায় সকাল ১০ টা থেকে শুরু হয় ভোট। বিকেল পর্যন্ত চলে। প্রায় সাড়ে নয় হাজারের মতো ভোট কর্মী, পুলিস কর্মী ও অন্যরা ভোটদান করেন। এদিন রাজ্যের অন্যান্য ব্লকের সঙ্গে রাজধানী লাগোয়া ডুকলি ব্লকেও হয় ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণ। সেখানে প্রায় ২২২ জন ভোটের কাজে নিযুক্ত কর্মী মতদান প্রয়োগ করেন।

এর মধ্যে ভোট কর্মী ভোটার ৯৬ , পুলিশ কর্মী ৬৯ এবং অন্যান্য ৫৭ জন। ডুকলি ব্লক এলাকায় পাঁচটি জেলা পরিষদের আসন রয়েছে। তার মধ্যে দুটি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছে আগেই বিজেপি। ফলে ভোট হবে জিলা পরিষদের ৩ আসনে। এদিন রাজ্যের ৩৫ ব্লক এলাকায় শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ ভোটের কাজে নিযুক্তদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...