দুর্ঘটনায় মৃত্যু হল ব্যাংক কর্মীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল আশীষ কুমার ঘোষ নামে এক ব্যাংক কর্মীর। মর্মান্তিক ঘটনাটি ঘটে বড়জলা মর্ডান ক্লাব সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছে, দ্রুতগতিতে আশা জনৈক্ পুলিশ কনস্টেবলের বাইকের ধাক্কায় ব্যাংক কর্মী আশীষ কুমার ঘোষ বাইকসহ ছিটকে পড়ে রাস্তায়। পড়ে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে জখম হয়েছে পুলিশ কনস্টেবলও। তবে ঘটনাস্থল থেকে সে তড়িঘড়ি সরে পড়েছে। জানা যায় মৃত আশীষ কুমার ঘোষ উষা বাজার স্টেট ব্যাংকের কর্মী ছিল। তার বাড়ি রাজধানীর কের চৌমুহনী এলাকায়। প্রতিদিনকার মত বৃহস্পতিবার দিনও বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে ব্যাংকের দিকে রওনা হয়েছিল। বড়জলা গিয়ে পৌঁছতেই দুর্ঘটনার কবলে পড়ে অকালেই প্রাণ হারালেন ওই ব্যাংক কর্মী। আকস্মিক এই মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিজনদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...