৭০দশকে ক্লাব মানে ছিল এলাকা দখল, অস্ত্রের ঝঙ্কার, এখন সেই পরিস্থিতি নেই : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭০ দশকে ক্লাব মানে ছিল এলাকা দখল। অস্ত্রের ঝঙ্কার। এখন সেই পরিস্থিতি নেই। শান্তি- সম্প্রীতি যতক্ষণ না থাকবে কোন অবস্থায় সুস্থিতি সেখানে হবে না। রাজধানীর রামনগরে সংহতি ক্লাবে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

৭৮ তম স্বাধীনতা দিবস ও সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবছরও বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে এই প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সংহতি ক্লাবের তরফে হয় রক্ত, চক্ষু, মরণোত্তর দেহদান ও আধার কার্ড নিবন্ধিকরণ শিবির।মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,নাগিছড়া কাটিয়াবাবা আশ্রমের অধ্যক্ষ সদানন্দ দাস সহ অন্যান্যরা।

এদিন অনুষ্ঠানে ত্রিমুকুট জয়ী সংহতি ক্লাবের ক্রিকেট টিমকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী সংহতি ক্লাবের এ ধরণের কাজের প্রশংসা করেন। তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের নিজেদের মেধাকে আরো বেশি ত্বরান্বিত করতে এনাটমি সম্পর্কে জানা অনেক বেশি প্রয়োজন।

না হলে তারা পড়াশোনার দিক দিয়ে হয়তো এগিয়ে যাবে কিন্তু তাদের বাস্তব অভিজ্ঞতা তেমনভাবে অর্জন করা সম্ভব হবে না। মুখ্যমন্ত্রী বলেন, ৭০ দশকে ক্লাব মানে ছিল এলাকা দখল। অস্ত্রের ঝঙ্কার। এখন সেই পরিস্থিতি নেই। শান্তি- সম্প্রীতি যতক্ষণ না থাকবে কোন অবস্থায় সুস্থিতি সেখানে হবে না। রক্ত, চক্ষু ও দেহদান শিবির ঘিরে লোকজনের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...