তিন মন্ত্রীর ছবি নিয়ে এসটিজিটি পরীক্ষার্থীদের বিক্ষোভ

Date:

জনতার কলম ত্রি২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এসটিজিটি পরীক্ষার্থীদের এখনো ঘোষণা করা হয়নি ফলাফল । নিয়োগের কোন উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার । ক্ষুব্ধ এস টি জি টি পরীক্ষার্থীরা বারবার বিভিন্ন মন্ত্রী আধিকারিকদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে । বাস্তবে তাদের সমস্যা যে তিমির সেই তিমিরই রয়ে গেছে । অভিযোগ প্রথমে রাজ্য সরকার একটি মামলার জন্য রেজাল্ট পিছিয়ে দিয়েছিল । সেই বিষয়টি পরীক্ষার্থীরা ধৈর্য সহকারে মেনে নিয়েছিল । বর্তমানে মামলার রায় বেরিয়েছে তারপরও তাদেরকে নিয়োগের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারছে না রাজ্য সরকার । এই পরিস্থিতিতে এসটিজিটি পরীক্ষার্থীরা আমলা আধিকারিকদের দ্বারে দ্বারে যাওয়া ছাড়া আর কোন পথ খোলা পাচ্ছেনা । শনিবার রাজ্যের অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবিসহ লেখা হাতে নিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছে । তাদের দাবি অবিলম্বে সরকার উদ্যোগ গ্রহণ করে এসটিজিটি পরীক্ষার্থীদের থেকে শিক্ষক নিয়োগ করতে হবে । নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে পরীক্ষার্থীর ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...