ড্র করে টুর্নামেন্টে নিজেদের লড়াই শেষ করল লালবাহাদুর বেয়ামাগার ও রামকৃষ্ণ ক্লাব 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত এবছরের সিনিয়র ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টের লড়াই প্রায় শেষ পর্যায়ে। খেতাবি দখলের দৌড়ে এখন এগিয়ে রয়েছে এগিয়ে চলো সংঘ ও লাল বাহাদুর ব্যয়ামাগার। এই দুই দলের শেষ ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করবে কোন দল চ্যাম্পিয়ন। তাই টুর্নামেন্টের শেষ তথা দুই দলের ম্যাচের দিকেই এখন তাকিয়ে রয়েছেন শহরের ফুটবলপ্রেমীরা। এদিকে টুর্নামেন্টের সূচি অনুযায়ী মঙ্গলবার সুপারফোরে নিজেদের নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলতে নামে লাল বাহাদুর ব্যামাগার ও রামকৃষ্ণ ক্লাব। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের ম্যাচটি এদিন সম্পন্ন হয় অমীমাংসিত ভাবেই। নির্ধারিত সময়ে উভয় দলের ফুটবলাররা দুটি করে গোল দিতে সক্ষম হয় ম্যাচ অমীমাংসিত থাকে। ফলে অমীমাংসিত ম্যাচ থেকে পয়েন্ট ভাগ করে নিয়েই এবারের সিনিয়র ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে নিজেদের লড়াই শেষ করল লালবাহাদুর বেয়ামাগার ও রামকৃষ্ণ ক্লাব।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...